বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল

আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামের আলোচিত দুটি সংসদীয় আসন— চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম -৪(সীতাকুণ্ড) আসনের দুই প্রার্থী যথাক্রমে সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরী আইনের বেড়াজালে পড়ে বড় বেকাদায় ও টেনশনে রয়েছেন।

নির্ধারিত কার্যতালিকায় থাকলেও ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলার শুনানি বুধবারও অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলাটি কার্যতালিকায় থাকলেও শুনানির জন্য উপস্থাপন করা সম্ভব হয়নি। আদালতের অন্যান্য মামলার দীর্ঘ শুনানির কারণে বিষয়টি পিছিয়ে যায় বলে জানা গেছে।

অপরদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর মামলার শুনানি সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। ওই দিন মামলার অবশিষ্ট শুনানি শেষে আদালত আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি জানান, আসলাম চৌধুরীর মামলার শুনানি শেষ হওয়ার পরই সরওয়ার আলমগীরের মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সোমবারের কার্যক্রম শেষ হলে ফটিকছড়ি আসনের মামলাটিও শুনানির জন্য আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপরই নির্ভর করছে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের বিষয়টি। এর আগে আপিল বিভাগ উভয় প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর