বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২

আগুন লাগার পরও ৪ কি.মি. পথ চলে ট্রেন : তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক :
শনিবার, ১১ জুন, ২০২২, ৬:৩৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটির চারজন করে সদস্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, দুপুর পৌনে ১টায় শমশেরনগর রেলস্টেশ ও মনু রেলস্টেশনে মাঝামাঝি পতনউষারের ডাকবেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শীতাতপ নিয়ন্ত্রিত দুটিসহ ৩টি বগি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সাথে সাথে সকল যাত্রীদের ট্রেন থেকে নামায় কেউ হতাহত হননি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টায় শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত ঘটে। এরপর প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন থামানো হয়। তখন যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় যান। তৎক্ষণাত কর্তৃপক্ষ আগুন লাগা ৩টি বগি বিচ্ছিন্ন করে দেন। তখন ট্রেনের জেনারেটর বগি ও পার্শ্ববর্তী যাত্রীবাহী বগিতে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে ঘটনার প্রায় ১ ঘণ্টা পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রেনের ক্ষতিগ্রস্ত ৩টি বগি ব্যতিত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর