শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা

মনির হোসেন, তুরাগ (উত্তরা)
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

রাজধানীর তুরাগ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিগত ২০২০ সালের উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী এবং বর্তমান তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ (খোকা) তুরাগের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এবং দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে কাজ করি এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই।”
হারুন অর রশিদ খোকা বলেন, “বর্তমান সময়ে দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। আমি প্রত্যাশা করি, সবাই সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করবে।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।”
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান। এছাড়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনে কাজ করা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর