শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মাওনা হাই স্কুল প্রিমিয়ার লীগ-২০২৬’ (সিজন-৩) এর মেগা ফাইনাল।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরের পর মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দিনব্যাপী উৎসবের আমেজে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায়।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বিদ্যালয়ের ২০২১ ব্যাচ ও ২০২৩ ব্যাচ। খেলা শুরুর আগে থেকেই মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। দুই দলের সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু (এম.পি)। উদ্বোধক ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন বেপারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবি) চেয়ারম্যান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। তরুণদের মেধা, নেতৃত্ব ও দলগত চেতনা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

উদ্বোধকের বক্তব্যে মো. বিল্লাল হোসেন বেপারী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান আলোচক এস. এম. মাহফুল হাসান হান্নান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে খেলাধুলার এমন আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব সাদিক লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এস. এম. সোহেল রানা।

আয়োজকেরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, অতিথিদের উপস্থিতি এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাওনা হাই স্কুল প্রিমিয়ার লীগের তৃতীয় আসরের সফল সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরো খবর