রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গায়িকা বাঁধন এবার ঔপন্যাসিক

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ১:১৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক :
সংগীতশিল্পী সাবরীনা রহমান বাঁধন একজন সরকারি আমলা হিসেবেও সবার কাছে জনপ্রিয়। ‘ক্লোজআপ ওয়ান-২০০৬’ এর শীর্ষ দশের একজন নাটোরের এই কন্যা। বাঁধন এবার ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার অভিষেক উপন্যাস ‘কমলো মেঘেদের ওজন’ প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে।
বাঁধন জানান, আসন্ন একুশে বইমেলার পাশাপাশি বইটি আজব প্রকাশের ফেসবুক পেজে অনলাইনেও অর্ডার করতে পারবেন পাঠক। গেল বছর বইমেলায় এসেছিল বাঁধনের কবিতার বই ‘শেষের কবিতার পরে’। মূলত নিজের অ্যালবামে গীতিকবিতা লেখার মাধ্যমেই বাঁধনের লেখালেখির শুরু বলে জানান। ‘কমলো মেঘেদের ওজন’ মনস্তাত্ত্বিক টানাপোড়েনের প্রেমের উপন্যাস। এর ভেতরে নিমজ্জিত আছে দেশপ্রেমের নির্যাস যা বাংলাদেশের যে কোনো সচেতন নাগরিকের মনের চিন্তা ও আবেগের সঙ্গে মিলে যাবে বলেই বিশ্বাস বাঁধনের।
লেখিকা বলেন, ‘উপন্যাসের প্রধান দুই চরিত্র তিতির আর শোভন। দুজনের সম্পর্কের নানা রঙ। কখনো কাছের, কখনো দূরের। দুজনের প্রতি অদম্য টান যেমন কাছে টানে দুজনকে, ঠিক তেমনিভাবেই দূরে ঠেলে দেয় সামাজিক পারিপার্শ্বিকতা। জীবন আর ভালোবাসার মাঝে দারুণ মনস্তাত্ত্বিক এক টানাপোড়নের গল্প। এটি সব বয়সী পাঠকের পড়তে ভালো লাগবে।’
বাঁধন বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত। প্রশাসনিক ব্যস্ততার ফাঁকে গান ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। গেল বছর আজব রেকর্ডসের ব্যানারে এসেছিল তার তৃতীয় একক গানের অ্যালবাম ‘আবছায়া চুপছায়া’।


এই বিভাগের আরো খবর