সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত যুবক গ্রেপ্তারের একদিন পরই আদালত থেকে জামিন পাওয়ায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

অভিযুক্ত মো. শরিফুল ইসলাম (৩২) ঘিওর উপজেলার শৈলকুড়া গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা ঘিওর থানায় মামলা করতে গেলে তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ট্রাইব্যুনাল অভিযোগটিকে যৌন নিপীড়নের মামলা হিসেবে গ্রহণ করে। মামলার শুনানি শেষে সম্প্রতি ট্রাইব্যুনাল অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে গত ১ জুন ঘিওর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন ২ জুন ট্রাইব্যুনাল ছুটি থাকায় তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এসকে এম তোফায়েল হাসান তার জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পরদিনই অভিযুক্তের জামিন মঞ্জুর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগীর মা বলেন, “ঘটনার সময় আমি আমার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে আমার দুই মেয়ে একা ছিল। সেই সুযোগে শরিফুল আমার মেয়ের ওপর ধর্ষণচেষ্টা চালায়। খবর পেয়ে বাড়ি ফিরে বিষয়টি স্থানীয়ভাবে জানাই এবং থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি স্যার মামলা না নেওয়ায় পরে আদালতের মাধ্যমে মামলা করতে বাধ্য হই।”

তিনি বলেন, “এক বছরের বেশি সময় ধরে বিচার চেয়ে আসছি। অবশেষে আসামি গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পেয়ে গেছে। এতে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মামলা করার পর থেকেই তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। জামিন পাওয়ার পর আমাদের উদ্বেগ আরও বেড়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তার ছোট মেয়েকেও নির্যাতন করা হয়েছিল এবং তার গলা চেপে ধরা হয়েছিল।

ভুক্তভোগী গৃহবধু বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। মা হাসপাতালে থাকায় আমি ও আমার ছোট বোন বাড়িতে ছিলাম। শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিত। একদিন গোসল করার সময় সে পেছন থেকে আমাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং কামড় দেয়। কোনোভাবে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে প্রতিবেশীদের বিষয়টি জানাই। এতদিন পরও আমি ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালত তাকে জামিন দিয়েছেন। পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছে।”

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির বলেন, “প্রথমে বাদী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)/৩০ ধারায় পিটিশন মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগটি যৌন নিপীড়নের ঘটনা হিসেবে বিবেচিত হওয়ায় আইনের ১০ ধারায় অভিযোগ গঠন ও চার্জ ফ্রেম করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।”

তিনি বলেন, “জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সংশ্লিষ্ট ধারা অজামিনযোগ্য হলেও বিচারক মামলার নথি, তদন্তের অবস্থা ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে জামিন মঞ্জুর করতে পারেন।”

মামলার প্রধান অভিযুক্তের দ্রুত জামিন পাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।


এই বিভাগের আরো খবর