সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে

ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় ভেঙে পড়া বেইলি ব্রিজ পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে খোঁজখবর নেন। গতকাল ভোর রাতে বালু বোঝাই ট্রাক সহ দশ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা গোয়াতলা বেইলি ব্রিজটি ভেঙে পড়ে ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস, গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ধোবাউড়া-তারাকান্দা সড়কের গোয়াতলা বেইলি ব্রিজ ভেঙে পড়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ প্রতিদিন যাতায়াতে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এই সড়কটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “আমি ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী , সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জেলা তত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলেছি ।
দ্রুত সময়ের মধ্যে বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে ব্রিজ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে । জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।”

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত ব্রিজের বিষয়ে দ্রুত কারিগরি প্রতিবেদন প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গোয়াতলা বেইলি ব্রিজ ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরপরই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিইডি এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ জেলা প্রকৌশলী এবং ধোবাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জনদুর্ভোগ নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণ, দ্রুত বেইলি ব্রিজ সংস্কার এবং স্থায়ী নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর নিকট একটি ডিও পত্রও প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ভেঙে পড়া বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
প্রিন্স বলেন, “প্রায় দশ বছর আগে এই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও একটি স্থায়ী নতুন সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর জনগণ অনিশ্চয়তার মধ্যে চলাচল করেছে। আমরা বিগত নির্বাচনে এই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “ধোবাউড়া-তারাকান্দা সড়ক এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত অস্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ী নতুন সেতু নির্মাণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে।”
এ সময় তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।


এই বিভাগের আরো খবর