রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির

চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিতব্য ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়স্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকের সভাপতিত্বে, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হুমায়ুন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি নেছার উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ সহকারী সেক্রেটারী এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন,যুগ্ম সমন্বয়কারী সিপাত হোসেন, সমন্বয়কারী মিশকাত, যুগ্ম সমন্বয়কারী হিমেল চৌধুরী সহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী বলেন, গণভোটের গণরায়কে উপেক্ষা করায় দেশে গণদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। তাই সরকারের কাছে আহ্বান জানাবো জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে জনগণের আকাঙ্খা প্রতিফলন করতে।

এসময় তিনি আরও বলেন, মুক্তিকামী জনতার প্রয়োজনে ১৩ জুনের বিভাগীয় এই সমাবেশ। এই সমাবেশে ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতির প্রস্তুতি চলছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে ১লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে ইনশাআল্লাহ। এসময় সুশৃঙ্খল একটি সমাবেশ বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এই বিভাগের আরো খবর