সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ঝাঁঝ মনে হয় ছিল ইংল্যান্ডের মেয়েদের মনে। তাইতো উইমেন’স ইউরোর ফাইনালে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা স্পেনের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ঘুরে দাঁড়ায় তারা। ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

১২০ মিনিটের লড়াই শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্পেনের স্বপ্ন ভাঙে ইংল্যান্ড। পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জেতে ইংল্যান্ডের মেয়েরা।২০২২ সালের পর এবারও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তারা। আগের আসরে জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ মেয়েরা।

মূল ম্যাচের মতো টাইব্রেকারের শুরুটাও বাজে হয় ইংল্যান্ডের। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার আর বল জালে জড়াতে পারেননি তিনি। তবে পরের চার শটের তিনটিই জালে জড়ান তারা।

এর আগে, মূল ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে স্পেন। মোট শট নেয় ২২টি, লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে, ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ২৫তম মিনিটে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। আর ৫৭তম মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালেরই ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

অন্যদিকে, স্পেনের তারকা আইতানা বোনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তাতে ইউরোর শিরোপা অধরাই থাকে স্পেনের। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

নারীদের ইউরোতে ইংল্যান্ড ছাড়াও একাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে নরওয়ে এবং জার্মানির। নরওয়ে ইংল্যান্ডের সমান ২ বার জিতলেও রেকর্ড ৮ বার এই শিরোপা ঘরে তুলেছে জার্মানি।
ঢাকাপ্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর