শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির

দীপিকার পাশে রাধিকা, জানালেন নতুন মায়েদের জন্য বলিউড কঠিন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : আগে থেকে সন্তান নিয়ে কোনো পরিকল্পনা ছিল রাধিকা আপ্তের। তবু গেল বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী।

তিনিই জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হয়েছেন, এই খবর প্রথম দুই সপ্তাহ মেনে নিতেই পারেননি তিনি। সে সময় নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

সে সব সামলেই কাজ করেছেন রাধিকা।তবে রাধিকা মনে করেন, নতুন মায়েদের জন্য বলিউডে কাজ করা বেশ কঠিন। কেউ নাকি বুঝতেই চায় না একজন মায়ের ঠিক কিসে সুবিধা-অসুবিধা। তা ছাড়া বলিউডে কাজের কোনও সময় সীমা নেই।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন, ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। সেই কারণেই নাকি ছবি থেকে বাদ পড়তে হয়েছে অভিনেত্রীকে। মেয়ে দোয়ার জন্মের পর থেকে অভিনেত্রী সাফ জানান, আট ঘণ্টার বেশি কাজ করবেন না।

সেই একই সুর রাধিকার কণ্ঠেও।

তিনি জানান, ভারতে অনিয়মিত সময়সূচীর কারণে এখানে কাজ করা কঠিন হয়ে যাবে তাঁর পক্ষে।রাধিকা বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে ভারতে আমরা যেভাবে কাজ করি তা আমার পক্ষে কখনই করা সম্ভব হবে না। কারণ ভারতে কমপক্ষে ১২ ঘণ্টা কাজ করতে হয়। এর বাইরে রয়েছে রূপটানের সময়। কেশসজ্জা, রূপটান মিলিয়ে অন্তত ১৩ ঘণ্টা।

তার ওপর রয়েছে যাতায়াত। এরপর কোনো কোনো শুটিং সময় মতো শেষ হয় না। তখন সময় বেড়ে দাঁড়ায় ১৫ ঘণ্টা। আমি আমার জীবনের ১৬-১৮ ঘণ্টা শুটিং করে কাটিয়ে দেব, এমনটা আর কখনও সম্ভব হবে না।
অভিনেত্রীর মতে, এভাবে কাজ করলে তিনি আর তাঁর মেয়েকে দেখতেই পাবেন না। তাই রাধিকা আবার নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়ার আগে বেশ কিছু শর্ত রাখবেন।

রাধিকা বললেন, আমার চুক্তিপত্রে এবার থেকে বেশ কিছু শর্ত থাকবে। অনেকেরই এতে সমস্যা হবে। সিনেমার সেটে অনেক নারীরা কাজ করেন। আমরা লিঙ্গ সমতা নিয়ে কথা বলি এবং অনেক বিভাগে অনেক নারী আছেন। আমি জানতে চাই তাঁদের ক’জনের সন্তান রয়েছে।

রাধিকা জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, পুরুষরা তাঁদের সন্তানদের না দেখে থাকতে পারেন। কিন্তু মায়েরা তা করতে পারেন না। তাই অনেক নারীই যাদের সন্তান রয়েছে, তাঁরা বলিউডে কাজ করতে পারেন না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর