বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

দীর্ঘ ১৩ বছর পর রুপালিপর্দায় অ্যাভাটার ঝড়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১:২১ অপরাহ্ন
দীর্ঘ ১৩ বছর পর রুপালিপর্দায় অ্যাভাটার ঝড়
দীর্ঘ ১৩ বছর পর রুপালিপর্দায় অ্যাভাটার ঝড়

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : দীর্ঘ ১৩ বছর পর আবার রুপালিপর্দায় আলোড়ন তুলতে এসেছে অ্যাভাটার। এবারও তোলপাড় শুরু করেছে জেমস ক্য়ামেরন পরিচালিত এই দুরন্ত সায়েন্স ফিকশন ধর্মী এ সিনেমা। ভক্তরা অবশ্য এতে আশ্চর্য নন। ক্যামেরন আর ‘অ্যাভাটার’ দুটি শব্দ একসঙ্গে মানে তো অসাধারণ কিছু হবেই।

অ্যাভাটার সিরিজের এবারের নতুন ছবির নাম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ‘প্যান্ডোরা’-র রঙিন দুনিয়ার টানটান উত্তেজনার গল্প রয়েছে এটিতে। ‘প্যান্ডোরা’-র বাসিন্দাদের নাম ‘না’-‘বাই’। যারা কিনা ‘হিউম্যানোয়েড’। ৯ ফুট লম্বা, নীলবর্ণ এই ‘না’-‘বাই’ -দের উপর মানুষ কীভাবে হামলা চালাচ্ছে, কীভাবে তা প্রতিহত করার চেষ্টা করছে ‘প্যান্ডোরা’-র বাসিন্দারা, এই নিয়েই সিনেমার গল্প।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এ পৃথিবীকে ক্রমশ শেষ হতে থাকা এক গ্রহ হিসেবে তুলে ধরেছেন ক্যামেরন। সেই জন্যই অন্য গ্রহের খোঁজে ‘প্যান্ডোরা’ আক্রমণ করছে মানুষ। তারপর কী হয়? সেটাই দেখার। ১৯২ মিনিটের নির্মিত সিনেমাটির প্রতিটি দৃশ্য দেখার মতো। এক মুহূর্ত চোখ সরানোর উপায় নেই-এমনটাই জানিয়েছেন ভক্তরা।

পশ্চিমা দুনিয়ায় এরই মধ্যে তুমুল সাড়া ফেলেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-র অত্যন্ত উন্নত ও নিখুঁত দৃশ্যকল্প। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে চরিত্রগুলো যত ফুটে ওঠে, তত তার ‘ভিজ্যুয়াল কোয়ালিটি’ থেকে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে। সিনেমাটি দেখতে গিয়ে বহু সময়েই ২০০৯ সালের ‘অ্যাভাটার’-র কথা মনে পড়ে যাবে ভক্তদের। ওই সিনেমার দুরন্ত ব্যবহার করে দেখিয়েছিলেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক। এবারও প্রযুক্তির ব্যবহার ও প্রত্যেকটি শটে দর্শকদের সিটে বসিয়ে রাখার ব্যবস্থা করেছেন পরিচালক।

গল্পের প্লট তো বটেই, ভিজ্যুয়াল কোয়ালিটিতেও তাক লাগিয়েছেন ক্যামেরন। দ্বিতীয় ছবির গল্প শুরু হচ্ছে প্রথম ছবির ঘটনার ১০ বছর পর। দেখা যাচ্ছে, ‘ওমাটিকায়া’-র প্রধান হিসেবে ‘প্যান্ডোরা’তেই থেকে গিয়েছেন জ্যাক সালি। ‘নেয়টিরি’-র সঙ্গে মিলে রীতিমতো সংসারও করছেন। দুই ছেলে ও এক মেয়ে হয়েছে তাদের। রয়েছে এক পালিতা কন্যাও। এক মানুষেরও দেখা মিলবে প্যান্ডোরায়। সেখানেই জন্ম তার।

কিন্তু ‘ক্রাইস্টোসিস’-এ করে তাকে পৃথিবীতে আর ফেরত পাঠানো যায়নি। এমন জায়গা থেকে গল্প শুরু। এরপর প্যান্ডোরা আক্রমণ করবে মানুষ। এগোবে গল্প। কোথায় যাবে, কার হার, কার জিত, এই নিয়েই টানটান উত্তেজনায় ভরপুর ১৯২ মিনিট।

তবে সিনেমাটির মূল ইউএসপি এর আবেগ। সব শ্রেণির এই ছবির সঙ্গে সহজে আত্মিক হতে পারবেন, এমনভাবেই সিনেমাটি তৈরি করা হয়েছে। চরিত্রগুলো নির্মাণেও সেই যত্ন স্পষ্ট। দুরন্ত ভিজ্যুয়াল কোয়ালিটি, নস্টালজিয়া-কোশেন্ট সব কিছু সত্ত্বেও তাই আবেগের উপরই ভর করে তুফান তুলেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর