ফরিদপুরের নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ) সকাল ১১ টায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র নগরকান্দা ফরিদপুরের আয়োজনে নগরকান্দা টিটিসি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
নগরকান্দা কারগরী প্রশিক্ষন কেন্দ্রের অৎ্যক্ষ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদুল ইসলাম, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন অবৈধ ভাবে কেউ বিদেশে না গিয়ে সরকারী নিয়ম নীতি মেনে যাবেন। আপনাদের জন্য সরকার বিভিন্ন সংস্থা কর্তৃক ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে। সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ শ্রমিক হবেন। তাহলে বিদেশে গিয়ে কাজ করতে কোন সমস্যা হবে না।