শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায় প্রতিমন্ত্রীর উদ্যোগে খাজনামুক্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়

নড়াইলের তিন উপজেলায় ফসলের মাঠে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : জেলার ৩টি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল। হলুদের আভায় ছড়িয়ে থাকা সরিষার ক্ষেতগুলো দেখতে প্রকৃতি প্রেমীরা সকাল-বিকেল ভিড় করছেন। কৃষি প্রণোদনা পাওয়ায় এবং এ বছর বীজ বপনের সময় আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। তাই কৃষি কর্মকর্তা ও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চলতি মওসুমে সরিষার চাষ বেড়েছে। জেলার ৩টি উপজেলায় ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩৪৮ হেক্টর জমিতে। তবে বিগত বছরের তুলনায় এবার ৪৬২ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ বেড়েছে। গত বছর সরিষার আবাদ হয়েছিল ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে। চলতি মওসুমে উপজেলাওয়ারী সরিষার চাষ হয়েছে, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪৩০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর জমিতে। চাষ হওয়া জমিতে ১৭ হাজার ৯৯৩ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভবনা রয়েছে বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার।

এদিকে, সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে মাঠ। মৌচাষিরা সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। হলুদ আবরণে ঢাকা সরিষার ক্ষেত প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে।

একাধিক সরিষা চাষী জানান, গত বছর আশানুরূপ দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় চলতি মওসুমে কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর জেলায় গত বছরের তুলনায় বেশি জমিতে সরিষার চাষ করেছেন তারা। সদর উপজেলার কলোড়া গ্রামের কৃষক মোস্তফা মোল্যা ও নাজমুল মোল্যা বলেন, সরিষা চাষে বিঘা প্রতি খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। ফলন হয়ে থাকে ৬-৭ মণ। প্রতি মণ সরিষার বাজার দর ৩ হাজার ২শ টাকা থেকে ৩ হাজার ৫শ টাকা। তারা আরও বলেন, গত বছর সরিষা চাষে আশানুরূপ লাভ হওয়ায় এবার দু’জনে প্রায় ১৫ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। আশা করছি এবারও ভালো ফলন ও ভালো দাম পাবো।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সৌমিত্র সরকার বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সরিষা চাষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উন্নত জাতের সরিষার চাষ ও আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। সরিষা ৩ থেকে সাড়ে ৩ মাস মেয়াদি ফসল। কম খরচ ও কম পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন কৃষকেরা। বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। গত বছর সরিষার আশানুরূপ ফলন ও দাম পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি জমিতে সরিষা চাষে উৎসাহী হয়েছেন। সরিষা চাষ একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি, কৃষকরা সরিষার ভালো ফলনে লাভবান হবেন। এখানকার উৎপাদিত সরিষার তেল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর