শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নাজিরপুরে সড়কে বেপরোয়া অবৈধ যানবাহন

মাজেদুল কবীর রাসেল,নাজিরপুর
বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে ইট ভাটার মাটি, ইট ও বালুবহনকারী অনুমোদনহীন ট্রাক্টর, মাহিন্দ্রা এবং শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। এর ফলে একদিকে নষ্ট হচ্ছে সড়ক, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এ ধরনের যানবহান চলাচল করলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সড়কে সব ধরনের অবৈধ যানবাহন বন্ধ করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। দ্রুত এসব যানবাহন বন্ধ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, মালিকরা প্রভাবশালী হওয়ায় বন্ধ হচ্ছে না এই অবৈধ যানবাহন। অদক্ষ চালকদের দিয়ে পরিচালনা করা হচ্ছে যানবাহনগুলো। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত মাহিন্দ্রা, ট্রাক্টর এবং শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

সরেজমিনে দেখা গেছে, পিরোজপুর ঢাকা মহাসড়কসহ উপজেলার চৌঠাইমহল থেকে খেজুরতলা, চৌঠাইমহল থেকে শ্রীরামকাঠী, হাসপাতাল মোড় থেকে বৈঠাকাটা পর্যন্ত সড়কে অবাদে চলাচল করছে ট্রাক্টর, মাহিন্দ্রা এবং শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব অবৈধ যানবহন বেপরোয়া ভাবে সড়ক দাপিয়ে বেড়ায়। ফলে এই সড়কে চলাচল করা পথচারী, রিকশা ও মোটোরসাইকেল চালকদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। ফলে এইসব সড়কের অনেক স্থান থেকে পিচ উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে । তাই সড়কে অবৈধ যানবাহন চলাচল দ্রুত বন্ধ করার দাবি স্থানীয়দের।

রিকশা চালক এমারত শেখ বলেন, রাস্তায় আমাদের চলতে ভয় করে। ট্রাক্টর ও মাহিন্দ্রা অনেক দ্রুত যাতায়াত করে। যেকোনো সময় এই গাড়ি গুলোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো বন্ধ করা দরকার।
মোটরসাইকেল চালক মানিক জানান, ট্রাক্টর ও মাহিন্দ্রা এতো দ্রুত যাতায়াত করে যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি গাড়ি এসে পড়েছে। তাদের কোনো হর্ণও নাই। এই গাড়িগুলো শুধু পিরোজপুর-নাজিরপুরের নয় পার্শবর্তী কচুয়া, চিতলমারী, টুঙ্গিপাড়া থেকেও আমাদের এখানে বালু, ইট, গরু, খরকুটা বহন করে নিয়ে আসে। এগুলো বন্ধ করার দাবি জানাই।

নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন মাহিন্দ্রা চালক বলেন, আমরাতো লেবার। কাজের বিনিময়ে টাকা পাই। ইট ভাটার জন্য মাহিন্দ্রাতে করে মাটি নেওয়া হয়। আবার ইট, বালু বহন করে উপজেলার বিভিন্ন জায়গায় দিয়ে আসি। আমরা নিয়ন্ত্রণের মধ্যে থেকেই গাড়ি চালাই।


এই বিভাগের আরো খবর