খুলনার পাইকগাছায় ডাব খাওয়াকে কেন্দ্র করে গফুর গাজী (৭০) নামে এক বৃদ্ধাকে টেনে হিছরে উলঙ্গ করে ফেলাসহ বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ প্রকাশ, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত নিজাম গাজীর ছেলে মোঃ গফুর গাজী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার বাড়ি সংলগ্ন নিজে লাগানো একটি নারিকেল গাছ থেকে লগি দিয়ে একটি গাছের ডাব পেরে খায়। অতঃপর ডাবটি খাওয়ার পর পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে ঘাস বাচার কাজ করতে ছিল। এমতাবস্থায় প্রতিপক্ষ মৃত আলেক মোড়লের ছেলে মাজেদ মোড়ল (৪৫) সহ তার ভাই ছবেদ মোড়ল (৪৮) ও ছবেদ মোড়লের ছেলে রানা মোড়ল (২৮) সেখানে পৌঁছে বৃদ্ধা গফুর গাজীকে ডেকে গাছ থেকে ডাব পেরে খাওয়ার কারন জানতে চায়। তখন বৃদ্ধা গফুর গাজী বলেন আমি আমার লাগানো গাছ থেকে ডাব পেরে খেয়েছি। এ কথা বলার সাথে সাথে তাকে সেখানেই এলোপাথাড়ি মারধর করাসহ মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং তার পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে শাঁস রুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়।
এমতাবস্থায় বৃদ্ধা গফুর গাজী জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখান থেকে হাত পা বেঁধে উলঙ্গ করে টেনে হিচরে নিয়ে আসে পার্শ্ববর্তী মাজেদ মোড়লের বাড়ি। সেখানে নিয়ে আসার পর তাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে পুনরায় মারধর করে। এসময় স্থানীয়রা দেখে তার পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ইউপি সদস্য সহ স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এমনটাই জানান বৃদ্ধা গফুর গাজীর মেঝো ছেলে আব্দুল্লাহ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী।
এ বিষয়ে, অত্র এলাকার গৃহবধূ মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ একাধিক এলাকাবাসী জানান, বৃদ্ধা গফুর গাজীর সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জানতে চাইলে, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ঘটনার বিষয়ে জানতে পেরেই আমি সেখানে গিয়ে দেখি বৃদ্ধা গফুরকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এ সময় আমি কয়েকজন স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তিনি আরও জানান, বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সামান্য বিষয় নিয়ে তাকে এভাবে মেরে আহত করাটা ঠিক হয়নি।
এ বিষয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লের ছেলে আরিফ হোসেন বলেন, গফুর গাজী প্রায় আমাদের গাছ থেকে ডাব ও নারকেল পেড়ে খায়। বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়ে। রাগের মাথায় কিছু মারপিট করে আমার পিতা, ছোটভাই ও চাচা। পরে প্রতিপক্ষরাও আমার ছোট ভাই রানাকেও মারপিট করেছে। তাকেও হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুমেক হাসপাতালে প্রেরন করেন।