সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির

প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ

হাফিজুর রহমান,মুকসুদপুর (গোপালগঞ্জ)
রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের পশ্চিমপাড়ায় কথিত কবিরাজ বৃষ্টি আক্তারের বিরুদ্ধে চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর প্রশাসনের হস্তক্ষেপে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃষ্টি আক্তার বিভিন্ন রোগ- ব্যাধি ও পারিবারিক সমস্যা ও ব্যক্তিগত সংকটের সমাধানের আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বাড়ি বন্ধ দেয়ার জন্য ২১০০ টাকা ও বাচ্চাদের চিকিৎসার জন্য ৩৫০ টাকা করে নেই।”
অনুসন্ধানে তার ব্যবহৃত কক্ষে কোরআন শরীফ, ত্রিশূল এবং বিভিন্ন পূজার সামগ্রী দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে বৃষ্টি আক্তার বলেন কালী, মহাদেব ও জিন আমার সঙ্গে কথা বলে। তিনি আরও বলেন,হিন্দুধর্মও আল্লাহর সৃষ্টি, তাই কোরআন শরীফের পাশে ত্রিশূল ও পূজার সামগ্রী রাখা যায়। তার এসব বক্তব্য ও কার্যক্রম নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ধর্মীয় অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে সংবাদ সংগ্রহের সময় বৃষ্টি আক্তারের স্বামী আরমান মোল্লা সাংবাদিকদের কাজে বাধা দেন এবং এক পর্যায়ে হামলার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত
স্থানীয় লোকজনের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে যান মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন। সরেজমিনে বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে প্রশাসন বৃষ্টি আক্তারের কথিত কবিরাজি চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন,ভবিষ্যতে এধরনের অনুমোদনহীন ও বিতর্কিত কার্যক্রম পরিচালনা করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুরূপভাবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ঘটনা স্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি আক্তারের শ্বশুর কিবরিয়া মোল্লা। তাদের বাড়ি মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। এলাকার জনগণ অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর