উপজেলার কাঞ্চননগরে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (৩৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উক্ত ইউনিয়নের মানিকপুর ওয়ার্ডস্থ পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ সুনিল ডাক্তারের বাড়ির সুবল চন্দ্র দে’র পুত্র।
ফটিকছড়ি থানার উপ পরিদর্শক সুমন জানান, সে কাঞ্চননগর পুকুরপাড়া এলাকায় প্রবাসী শাহ আলমের আবাসিক ভবনে কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসার কারণে সে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল আলম খান জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।