মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার

ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ কমানো এবং জেলে পরিবারের বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে ফটিকছড়িতে ১৮টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ছাগল, ছাগলের ঘর, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)”–এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সমিতিরহাটের ৪ জন, রোসাংগিরির ৪ জন, ভূজপুরের ৬ জন এবং নারায়ণহাটের ৪ জন জেলে এ সহায়তা পান। প্রত্যেক পরিবারকে দুটি ছাগল, একটি ছাগলের ঘর, প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, হালদা দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদী সংরক্ষণের পাশাপাশি জেলে পরিবারের জীবনমান উন্নয়নে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি প্রয়োজন।

উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নিবন্ধিত জেলে পরিবারগুলোকে ছাগল পালনসহ বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের সহায়তা দেওয়া হচ্ছে।

স্থানীয় জেলেরা বলেন, এ সহায়তা তাদের নতুন আয়ের পথ তৈরি করবে এবং নদীর ওপর জীবিকার চাপ কমাতে সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, হালদার মতো স্পর্শকাতর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে টেকসই বিকল্প জীবিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের চলমান এ ধরনের উদ্যোগ সে লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এই বিভাগের আরো খবর