শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক

হারুন-্উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
বুধবার, ৬ মে, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শস্যভাণ্ডারখ্যাত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জলাবদ্ধতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি খাত।

পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় উপজেলার দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫শ বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে আছে। ফলে ধান উৎপাদন করেও তা ঘরে তুলতে পারছেন না কৃষকেরা।

স্থানীয় কৃষি বিভাগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এসব জমিতে বোরো ধানের চাষ করা হলেও অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের অভাবে জমিতে পানি জমে থাকে। এতে প্রায় দুই শতাধিক কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন। তাদের আশঙ্কা, এতে প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষতি হতে পারে।

জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০৬ মিটার ক্যানেল নির্মাণ করা হলেও সেটি কার্যকর হয়নি বলে অভিযোগ কৃষকদের। তাদের দাবি, আবাদি জমির তুলনায় ক্যানেল উঁচু হওয়ায় পানি নামতে পারছে না। ফলে অধিকাংশ জমির পাকা ধান পানির নিচেই পড়ে রয়েছে।

দৌলতপুর ইউনিয়নের এক কৃষক বলেন, “ধান লাগাইছি, কিন্তু কাটতে পারতেছি না—সব পানির নিচে। ক্যানেল আছে, কিন্তু কাজ করে না—পানি নামার কোনো পথ নাই। এইভাবে চললে আমরা একেবারে শেষ হয়ে যাব।”

আরেক কৃষক জানান, বাধ্য হয়ে কেউ কেউ পানির মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন। তবে এতে ফলন কমে যাচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, জলাবদ্ধতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি নিষ্কাশনের সমস্যার সমাধান হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা দ্রুত নিরসন করা না গেলে কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

 


এই বিভাগের আরো খবর