বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এবং দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জুন) বাকৃবির আইআইএফএস মিটিং রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান।

আইআইএফএস এর পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমীন এবং প্রাণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইলিয়াস মৃধা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. রায়হান হাবিব, আইআইএফএস এর সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণ ডেইরি লিমিটেড ও প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে আইআইএফএস এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়। বিশেষ অতিথির বক্তব্যে প্রাণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইলিয়াস মৃধা বলেন, বাংলাদেশকে দুগ্ধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করা এবং একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রাণ ডেইরি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল প্রাণের উন্নয়ন নয়, বরং দেশে আরও অসংখ্য উদ্যোক্তা তৈরি করা। তিনি বলেন, বাকৃবির শিক্ষার্থীরাই আজ প্রাণসহ দেশের বিভিন্ন দুগ্ধ খামার ও পশুপালন খাতে নেতৃত্ব দিচ্ছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা যৌথভাবে গবেষণামূলক কাজ এগিয়ে নিয়ে যাব।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাকৃবির গবেষণা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং প্রাণ ডেইরির মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে দেশের দুগ্ধ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বের ফলে দুগ্ধ খাতের আধুনিকায়ন, উৎপাদন ও পণ্যের গুণগত মান উন্নয়ন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ কার্যক্রম এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।


এই বিভাগের আরো খবর