শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

দিন চারেক পরেই বাফুফে নির্বাচন। এরই মধ্যে হঠাৎ বাফুফে ভবনে আকস্মিক আগমন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। ফুটবলাঙ্গনের অনুমান ছিল, নির্বাচন সংক্রান্ত বিশেষ কোনো বার্তা ক্রীড়া উপদেষ্টার এই সফর। আধ ঘণ্টার একটু বেশি সময় বাফুফে ভবনের তার প্রথম সফর ছিল মূলত সৌজন্যমূলক।

ক্রীড়া উপদষ্টো বাফুফে ভবনে আসবেন। এই খবর পেয়ে উৎসুক জনতা ও ফুটবলপ্রেমী অনেকেই বাফুফে ভবনে ভিড় জমান। এজন্য ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ক্রীড়া উপদেষ্টা বাফুফে ভবনে সাধারণ সম্পাদকের সঙ্গেই কিছুক্ষণ আলাপ করে সংবাদ সম্মেলন কক্ষে এসেছেন।

ক্রীড়া উপদেষ্টা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পাশে রেখে বলেন,‘বিসিবিতে গিয়েছিলাম। বাফুফে নির্বাচন চলছে। এ নিয়ে অনেক কিছুই শুনছি, অভিযোগও আছে। এজন্য আজ বাফুফেতে আসা। এ নিয়ে কথা বললাম।’ বাফুফে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে অধিভুক্ত সংস্থাগুলোতে কাউন্সিলর ফরম প্রদান নিয়ে। সেখান থেকেই অভিযোগ শুরু হয়ে নানা পর্যায় পর্যন্ত অতিবাহিত হয়েছে। সেই অভিযোগের অনেক কিছুই বাফুফের একটি পক্ষ আমলে নেয়নি। সব কিছু পেরিয়ে এখন প্রার্থী তালিকা চূড়ান্ত এবং চার দিন পর নির্বাচন।

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ক্ষেত্রে বাফুফে নির্বাচনেই প্রথম। এই নির্বাচন নিয়ে গোটা ক্রীড়াঙ্গনেই তাকিয়ে রয়েছে। তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সন্দিহান খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টা,‘বাফুফের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এ নিয়ে আমি সন্দিহান। আগের অনেক কাউন্সিলরই এখানে রয়েছেন। যাদের অনেকে পলাতক ও আসামী এ রকমটা শুনেছি। ফিফার বাধ্যবাধকতা, বাফুফের নিয়মের দিকে সম্মান রাখতে হচ্ছে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙেছেন। ২০০৮ সালে বাফুফে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশন করেছে। ফলে এখানে জাতীয় ক্রীড়া পরিষদের কোনো এখতিয়ার নেই। এই জেলা-বিভাগের ভোটগুলোই বাফুফের এক পক্ষের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। এই সম্পর্কে উপদেষ্টার বক্তব্য,‘ভোট আসলেই ডিএফএগুলো সরব হয়। নিয়মিত জেলা পর্যায়ে লিগ হয় না। এরকমটাই শুনেছি। এর দায় যারা এত দিন ছিলেন বাফুফেতে তাদেরকেই দেব।’

বাফুফে কর্মকর্তারা সরকারের কাছে নানা আবদার করেন। অন্য দিকে মন্ত্রণালয়-এনএসসি যখন জবাবদিহিতা আদায় করতে চায়। তখন আবার ফিফা-এএফসি’র জুজুর ভয় দেখায়। চার দিন পরেই বাফুফে নির্বাচন। নতুন কমিটির সঙ্গে কিছু কাজ করতে চান উপদেষ্টা, ‘ফিফার সঙ্গে কিছু বিষয় আলোচনা প্রয়োজন। বাফুফের মাধ্যমে আমরা সেটি করব’।

বাংলাদেশের ফুটবলে অন্যতম প্রতিবন্ধকতা মাঠ। ১১ অক্টোবর থেকে ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। মাঠ না থাকায় সেটি দেড় মাস পিছিয়েছে। ফুটবলের মাঠ সংকট ও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার নিয়ে উপদেষ্টা বলেন,‘স্টেডিয়ামের প্রাথমিক বাজেট ছিল ৯৮ কোটি। সেটা বেড়ে এখন ১৫৫। আমার কাছেও ফাইল এসেছিল। আমি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলেছি। ফ্লাডলাইটে একটু সময় লাগতে পারে। এই স্টেডিয়ামে এত ব্যয়ের আগে সম্ভাব্যতা যাচাই সেভাবে হয়নি। চট্রগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য ডেডিকেট করব।’

বাফুফে পরিচালনা করেন মূলত নির্বাহী কমিটির কর্মকর্তারা। তাদের পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন পেশাদার স্টাফরা। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে স্টাফদের সঙ্গে বসার কারণ সম্পর্কে বলেন,‘কর্মকর্তাদের অনেককে নিয়ে দুদক কাজ করছে। এজন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসিনি।’

সারা বিশ্বে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এক সময় খুব জনপ্রিয় ছিল। এখন ফুটবলের আগের সেই অবস্থা না থাকলেও ফুটবলের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করেন তিনি,‘প্রান্তিক পর্যায়ে এখনো ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ২০১০ সালের পর থেকে জাতীয় পর্যায়ে সেই জনপ্রিয়তা নেই। এজন্য বাফুফে অনেকাংশে দায়ী যারা দায়িত্বে ছিলেন। এমনও শুনেছি, এখানে পৃষ্ঠপোষকতা আসলে ৭০% ব্যয় হয় বাকি ৩০% পকেটে যেত।’


এই বিভাগের আরো খবর