বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান: আটক- ১১ ফুলপুরে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ ১৩ তম সিটি করপোরেশন বগুড়া,আরও ৫ উপজেলা গঠন ড.ইউনুস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আদালতে খারিজ দীপুমনি,মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ আদালতের চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্ধোধন কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত  জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছরের আটকাদেশ স্বজনপ্রীতির তালিকা ও মিথ্যে পরিসংখ্যান: বঞ্চিত হওয়ার পথে প্রকৃত ক্ষতিগ্রস্তরা  রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ

ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে গেল লিওনেল মেসির দেশ।

যদিও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।

সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। আর ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্‌যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।

উল্টো ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয় আর্জেন্টিনা।

এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।

আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে।

শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০১২ সালে লিওনেল মেসির হ্যাটট্রিক করা সেই ম্যাচের পর এবারই প্রথম আলবিসেলেস্তেদের কাছে ৪ গোল হজম করল ব্রাজিল।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর