সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

ভারতের স্বপ্নে ধাক্কা, ফাইনাল আয়োজক আবারও ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে যে, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিনটিই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

এর আগের তিনটি ফাইনালও ইংল্যান্ডেই আয়োজিত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথম বৈশ্বিক শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ছিল হাউসফুল, চার দিনেই টিকিট বিক্রি শেষ হয়েছিল।

এর আগের দুই আসর, ২০২১ সালে সাউদ্যাম্পটনে এবং ২০২৩ সালে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে আইসিসি জানায়, আগের সফল আয়োজনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পরবর্তী তিন ফাইনালের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আমরা আবারও আয়োজক হিসেবে মনোনীত হওয়ায় অত্যন্ত আনন্দিত।

এটা আমাদের দেশের টেস্ট ক্রিকেটপ্রেমীদের আবেগ ও বিশ্বব্যাপী সমর্থকদের এখানে আসার আগ্রহেরই প্রমাণ।’
তিনি আরো বলেন, ‘এই ফাইনাল আয়োজন করা আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয় এবং আমরা আইসিসির সঙ্গে মিলে এর আগের সাফল্যগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যত আয়োজনগুলোকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করব।’

২০২৭ সালের ফাইনাল আয়োজনের জন্য ভারত জোরালো প্রচেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই দায়িত্ব দিয়েছে আইসিসি।

ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে ফাইনাল আয়োজন করলেও, এখনো পর্যন্ত একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ চক্রে (২০২৩-২৫) তারা শেষ করেছে পঞ্চম স্থানে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর