বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২

মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে চর বলাকী গ্রামে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: চর বলাকী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে গিয়াস উদ্দিন (৬৫), মৃত ফজলুল করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), মাহফুজ প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শুক্কুর আলীর ছেলে জান্নাত (৩১) এবং টান বলাকী গ্রামের হাজী মাহফুজ মেম্বারের দুই ছেলে মাসুম (৪৫), মনজুর আলম (৪৪) ও কেরামত আলী মাস্টারের ছেলে মাজহারুল (৫৫)।

মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ও রাজধানীর সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে আটক করা হয়েছে। ওসি মো. হাসান আলী আরও জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শানৃত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় একটি স্থানীয় বিএনপি কার্যালয়সহ বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় স্থানীয়ভাবে রাজনৈতিক বিরোধের অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে এটি মূলত গোষ্ঠীগত বিরোধ। সোমবার বিকেলে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে গোষ্ঠীগত বিরোধ বলেই প্রতীয়মান হচ্ছে।

উল্লেখ্য, একই গ্রামে এর আগেও আধিপত্য বিস্তার নিয়ে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বছরের ২৪ সেপ্টেম্বর এবং ৫ এপ্রিল সংঘর্ষে ১৯ জন আহত হওয়ার রেকর্ড রয়েছে।


এই বিভাগের আরো খবর