রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক

একরামুল হক একরাম,লালমনিরহাট
সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকারকে জামিনে মুক্তির পর পুনরায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাট জেলা কারাগারের ফটক থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন ও ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার গেট থেকে বের হওয়ার পরপরই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি সদর উপজেলার তালুক হারাটি এলাকার মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে।

জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আরও দুটি নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত মামলায়ও আদালত থেকে ছাড়পত্র লাভ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হতে পারে।


এই বিভাগের আরো খবর