লালমনিরহাটে উচ্চ শিক্ষায় মেধায় স্বাক্ষর রাখা এবং দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ০৮ (আট) জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে সরকারের খাত থেকে আর্থিক সহায়তা প্রদান করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে আজ (১০ জুন) বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। মেধাবী এই তরুণদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রাপ্ত ০৮ জন শিক্ষার্থীরা হলেন-
১. মোঃ মিফতাহুল বসুনিয়া লাবিব, হরদত্ত, মহেন্দ্রনগর, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২. মোঃ হোসেন আলী, তালুক হারাটী, সাপ্টীবাড়ী, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয়: নেত্রকোণা বিশ্ববিদ্যালয়।
৩. মোঃ হাবিবুর রহমান, খোলাহাটি, খুনিয়াগাছ, কালমাটি, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয় ও বিষয়: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফার্মেসী)।
৪. মোঃ হাবিবুর রহমান হাকিমুল, কালমাটি, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয়: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় (ব্যবসায় শিক্ষা শাখা)।
৫. মোঃ ইয়াজীদ আলী রিয়াদ, উত্তর সাপটানা, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয় ও বিষয়: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যানেজমেন্ট)।
৬. তূর্য চন্দ্র সরকার, আদর্শপাড়া, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয় ও বিষয়: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (হিসাববিজ্ঞান)।
৭. মোজাহেদুল ইসলাম মিম, পশ্চিম দৈলজোড়, সাপ্টিবাড়ী, আদিতমারী, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয় ও বিষয়: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন)।
৮. মোঃ তামিম সরকার সাম্য, সাপটানা, নামাটারী, লালমনিরহাট।
মনোনীত বিশ্ববিদ্যালয় ও বিষয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (হিসাববিজ্ঞান)।
আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করে বলেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠে লালমনিরহাট জেলা তথা পুরো জাতির কল্যাণে অবদান রাখবে। মেধার বিকাশে জেলা প্রশাসনের এই ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।