বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২

শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হওয়া ২৯ থেকে ৩১ মার্চ তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে শেষ হয়েছে।

২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭টি নতুন উদ্যোগ উদ্বোধন করেন। ৭টি উদ্যোগ হচ্ছে: জাতির পিতার স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গু”গ্রাম কমপ্লেক্স, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং ইউনিয়ন ভূমি অফিস।

এছাড়া, তিন দিনে মোট চারটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

‘সায়রাত, খাসজমি ও জনবান্ধব ভূমিসেবা’ শীর্ষক দ্বিতীয় দিনের প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং ‘অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা’ ও ‘সরকারি ক্রয় ব্যবস্থাপনা’ শীর্ষক অপর প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তৃতীয় দিন, ‘বাংলাদেশ ডিজিটাল জরিপ’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেষ তিনটি প্যানেল আলোচনা রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অতিথিরা তাদের সেক্টর ও বিষয় সংশ্লিষ্ট বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের মিথষিক্রয়ায় অনুষ্ঠিত প্যানেল আলোচনাগুলো খুবই প্রাণবন্ত ছিল। স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত ভূমি অফিসাররা প্যানেল আলোচনায় বিশেষ অতিথিদের কাছে প্রশ্ন করেন এবং মতামত ব্যক্ত করেন। সম্মেলনের সমাপনী সেশনে জাতীয় ভূমি সম্মেলন সাফল্যমন্ডিত করার জন্য ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা এবং ভূমিসেবা ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ খুঁজে বের করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জাতীয় ভূমি সম্মেলনের আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। জাতীয় ভূমি সম্মেলনের অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নাগরিক, সরকারি সংস্থা, অংশীজনদের অবহিত করানো, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভূমি সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিবিধান সম্পর্কে ধারণা দেয়া। প্যানেল আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশমালা নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর