বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে

সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

সাংবাদিক আজাহার আলী সরকার (৫৭), পিতা: আশরাফ আলী সরকার, বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজিবিএসএমএমইউ)-এর প্রিজন সেলে বন্দী।

গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ২৯ এপ্রিল ২০২৬ তাকে চিকিৎসার জন্য প্রিজন সেলে স্থানান্তর করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দুটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, আজাহার সরকার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, অ্যাজমাজনিত স্বাসকষ্টসহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত। পরিবারের দাবি, এর মধ্যে কয়েকটি রোগ কারাবন্দী অবস্থায় দেখা দিয়েছে এবং বর্তমানে তা মারাত্মক আকার ধারণ করেছে।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকটাপন্ন। তার জন্য অন্তত দুটি বড় ধরনের অস্ত্রোপচার জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

রক্তশূন্যতা মোকাবিলায় ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে তার শরীরে রক্তের মাত্রা স্থিতিশীল রাখা যাচ্ছে না। তার রক্তের গ্রুপ AB পজিটিভ (AB+)। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম, ফলে অস্ত্রোপচারের সময় ও পরে রক্তক্ষরণের ঝুঁকি বেশি রয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে EVL (Endoscopic Variceal Ligation) সম্পন্ন করার পর দ্রুত কিডনিসংক্রান্ত অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসা কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ পর্যন্ত তার এক্স-রে, সিটি স্ক্যানসহ বিভিন্ন ধরনের শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপরও চিকিৎসকরা তৃতীয় দফায় একটি মেডিকেল বোর্ড গঠনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আজাহার সরকারের স্ত্রী,দুই সন্তান ও পরিবারের সদস্যরা তার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ই অক্টোবর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আজাহার সরকারকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে নিয়ে যায়। পরদিন তাকে রমনা মডেল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। আজাহার সরকার আদালতে দাবি করেছেন, মামলাটি মিথ্যা ও বানোয়াট।

উল্লেখ্য, ১৮ই মে, ২রা জুন এবং ৮ই জুন ২০২৬-এই তিনটি নির্ধারিত তারিখে শারীরিকভাবে অস্ত্রোপচারের উপযুক্ত না হওয়ায় চিকিৎসকরা প্রস্তুতি নিয়েও তার অপারেশন করতে পারেননি।

বর্তমানে আজাহার সরকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন হাজতি বন্দি। তার হাজতি নম্বর ৮৮৫৫/২৬।


এই বিভাগের আরো খবর