বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

সাফজয়ী ৫ ফুটবলারকে বাদ দিয়ে জর্ডান সফরের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৬ মে, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেই সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে জায়গা পাননি সাফজয়ী পাঁচ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার৷

রোববার (২৫ মে) ২৩ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনারা বাদ পড়লেও কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৯ ফুটবলার স্কোয়াডে জায়গা পেয়েছে।

তারা হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।

লিগের সূচি পরিবর্তন, এগিয়ে আসলো হামজাদের ক্যাম্প
গত ৩০ জানুয়ারি বাফুফে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে সাবিনার নেতৃত্বে ১৮ জন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বাটলারের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলেছিলেন।

ওই সময় ফুটবলাররা জানান, কোচকে দায়িত্বে বহাল রাখা হলে তারা খেলবেন না। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকেও চিঠি দিয়েছিলেন তারা। পরের বাফুফের সঙ্গে আলোচনা করে অনুশীলনে ফেরেন তারা।

আগামী ৩১ মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল সোমবার (২৬ মে) সকাল ১০টায় জর্ডানের বিমান ধরবেন তারা।

এই টুর্নামেন্ট শেষেই মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ। আর শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন।

জর্ডান সফরে ২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার।
ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার ও জয়নব বিবি।

মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার ও শান্তি মার্ডি।

ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর