বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

হাটহাজারীতে মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় উর্ধতম কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে তিন দিন ব্যাপী সারা দেশের মত এই উপজেলায় এই মেলার আয়োজন করেন।
ভূমি দপ্তরের কার্যালয় চত্বরে মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে জাগির হোসেন ও অহিদুল আলম। শেষে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক শেষে ভূমি বিষয় নিয়ে গন শুনানি অনুষ্ঠিত হয়। পূর্বাহ্নে ঢাকায় প্রধান মন্ত্রী তারেক রহমান এম পির মেলা উদ্বোধন কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ইউ এন ও বলেন হাটহাজারীতে প্রতি মাসে ১৮শ নাম জারীর আবেদন পাওয়া যায়। সরকারের নির্দেশনা অনুসারে দেশের সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব মামলা ২৮ দিনে নিস্পত্তি করার নিয়ম রয়েছে। কিন্তু হাটহাজারীতে গড়পড়তা মাত্র ১৮ দিনে নিস্পত্তি করা হয়। এই বিপুল পরিমাণ আবেদন যাচাই বাচাই করে কম সময়ে নিস্পত্তি করা খুবই দূরুহ ব্যাপার। এর মধ্যে ও সহকারী ভূমি অফিস আন্তরিক ভাবে কাজ করে নানামুখী সীমাবদ্ধতার মধ্যেও আবেদনের প্রায় ২৫% ভাগের ও বেশি পরিমাণ ভূমির নাম জারী করে দেওয়া হয়। তিনি মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী বক্তব্যে ভূমি সংক্রান্ত ৪৭লাখ মামলা কথা উল্লেখ করে বলেন ভূমি বিষয়ে নানামূখী জটিলতা কারনে আদালতে এই বিপুল পরিমাণ মামলা রয়েছে। আদালতে মামলা থাকলে জমির নামজারী করা যায়না। কিন্তু মানুষের ভূমির ব্যাপারে অজ্ঞতার কারনে এসিল্যান্ড কার্যালয়ে নাম জারীর জন্য আবেদন করেন। আইনের কারনে এইসব আবেদনের নাম জারী খতিয়ান সৃজন করা যায়না। তিনি বলেন সরকার ১শ ৮০ দিনের কর্মযজ্ঞের মধ্যে ভূমিসেবা অন্তর্ভুক্ত করেছেন। এটা দেশের মানুষের জন্য সীমাহীন উপকার বয়ে আনবে বলে উল্লেখ করে হাটহাজারীর ৫টি ইউনিয়ন ভূমি অফিস ৯০ ভাগ উন্নয়ন করা আদায় করে দৃষ্টান্ত স্হাপন করেছেন।
প্রধান অতিথি আরো বলেন সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি নির্দেশনায় মানুষের ভোগান্তি লাঘবের জন্য উপজেলার আওতাধীন ৫টি ভূমি অফিসে গণশুনানির কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই উপজেলায় ভূমির জটিলতা নিরসনে জরিপ কার্যক্রম দেওয়াননগর মৌজার মাধ্যমে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও মৌজায় জরিপ কার্যক্রম করা হবে। প্রতিমন্ত্রীর নির্দেশনায় প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিস প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরন করা হয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন জনভোগান্তি লাঘবে ১৭টি ভূমি সেবা কেন্দ্র কাজ করছে বলে ও তিনি মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর