ফরিদপুরের নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
বুধবার ( ২০ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার তালমা গ্রামের জাইলা বাড়ী ব্রিজের নিকট থেকে বোরহান উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরকান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন এস আই নূর মোহাম্মদ। গোপন সংবাদের ভিত্তিতে তালমা এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।”
সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ বলেন, “আমি এখানে যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেছি।”