মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু সরিষাবাড়িতে ভুমি সেবা মেলা উদ্বোধনী ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত ঘাটাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত লালপুরে পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা আটক চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদযাপন ‎রাজশাহী দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন হালদা নদীর একটি মা মাছের বাৎসরিক আয় ৪ কোটি টাকা ! গবেষণাগার থেকে সমাজে প্রয়োগেই এআইয়ের সাফল্য: আইইবি সেমিনারে বক্তারা খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার

‎রাজশাহী দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৫০ অপরাহ্ন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্তরে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

‎অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এর সভাপতিত্বে, প্রধান অতিথি সাংসদ নজরুল মন্ডল তার বক্তব্যে বলেন, অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ভূমি সেবা। তাই এ সেবা নিতে ও সেবা পেতে জনসাধারণকে আহ্বান জানান তিনি।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশনের সুবিধা তৃণমূলে পৌঁছে দেওয়া এবং জনগণকে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, এবং খতিয়ান উত্তোলনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত করা। এছাড়াও জনগণের দৌড়গোড়ায় ভূমি সেবা পৌছে দেয়া।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত উপজেলা ভূমি অফিসের কানুনগো আজিমুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নরশাদ আলী, উজানখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হেলাল শেখ, ভূমি অফিসের প্রধান সহকারি আনোয়ার হোসেন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি সেবাস্তিন সরেন, সাইরাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব সরকার।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর