সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারাদেশে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এরপর সালথায় নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উদযাপিত হয়।
এ উপলক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর শাহিনুর ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ন কবির, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সেবা প্রদানের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্তরে আটটি স্টল করা হয়।