বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২

১৩ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে বাবরের দল

অনলাইন ডেস্ক :
বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:০২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : একটা সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল দলটির। সেই পাকিস্তানই কিনা নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে উঠে গেল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ১৩ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল বাবর আজমের দল।৯ নভেম্বর বুধবার সিডনিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ৭ উইকেটে হেরে বিদায় নিলো কেন উইলিয়ামসনের দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ড্যারিল মিচেল। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জোড়া অর্ধশতকে ভর করে মাত্র ৩টি উইকেট হারিয়ে পাঁচ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।নিউজিল্যান্ডকে হারিয়ে মেলবোর্নের টিকিট নিশ্চিত করে ফেলল বাবর আজমের দল। এর ফলে ২০০৭-সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেল।

১০ নভেম্বর বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারাতে পারলেই রোববার মেলবোর্নে জমবে ধুন্ধুমার লড়াই। রোহিত শর্মার দল যে বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর ভারত যদি ফাইনালে ওঠে তাহলে তাদের জন্য বড় দুশ্চিন্তা হতে চলেছে বাবরের ছন্দে ফেরা। চলতি প্রতিযোগিতায় একেবারেই রান পাচ্ছিলেন না বাবর। যে কারণে দলকেও বার বার ভুগতে হচ্ছিল। ওপেনিং জুটিতে কোনও ম্যাচেই বড় রান ওঠেনি। মোহাম্মদ রিজওয়ান তবু দু’-একটি ম্যাচে ভালো খেলেন। কিন্তু বাবরের ব্যাটে রান আসছিল না। সেই অভাব মিটল বুধবার। আসল ম্যাচেই জ্বলে উঠলেন পাকিস্তানের অধিনায়ক। এক সময় ১০ উইকেটে জেতার সম্ভাবনা দেখা যাচ্ছিল। অবশ্য সেটা হয়নি, বাবর অতিরিক্ত মারতে যাওয়ায়।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। বল করতে নেমে প্রথম ওভারেই নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় পাকিস্তান। চতুর্থ বলেই ফিরে যান দলের ওপেনার ফিন অ্যালেন। ঘাতক হিসাবে দেখা দিলেন সেই শাহিন আফ্রিদি। তার সোজাসুজি নেমে আসা বল আড়াআড়ি খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন অ্যালেন। লাইন ফস্কান এবং সোজা লেগবিফোর।

প্রাথমিক ধাক্কা সামলে নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। সেখানেও বাধা। শাদাব খানের দুর্দান্ত থ্রো-তে ২১ রানেই ফিরে যান কনওয়ে। গত বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি তিনি। এবার আসল ম্যাচেই ব্যর্থ। ঝাঁপিয়ে পড়লে রান আউট হওয়ার হাত থেকে বাঁচতে পারতেন হয়তো! কিন্তু সেটা তিনি করেননি।

এবারের আসরে দুর্দান্ত শতক হাঁকানো গ্লেন ফিলিপস খেলতে নেমেছিলেন কনওয়ের পরেই। কিন্তু তিনিও ব্যর্থ। মোহাম্মদ নওয়াজের আপাত নিরীহ বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন ফিলিপস। যাতে ৪৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপদে কিউয়িরা। তারপরেও নিউজিল্যান্ড যে লড়াই করার মতো জায়গায় পৌঁছল, তার পিছনে রয়েছে উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের ইনিংস। মিচেলকে দলে নেয়ার জন্য কেন এত তাড়াহুড়ো করছিল কিউয়িরা, তা বোঝা গেল এই ম্যাচেই।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অর্ধশতক হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। এবারও মূল্যবান ইনিংস খেললেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না। দ্বিতীয় স্পেলে বল করতে এসে নিউজিল্যান্ডকে আবারও ঝাটকা দিলেন শাহিন। তুলে নিলেন কিউয়ি অধিনায়ককে।তারপরেও মিচেলের অপরাজিত ৫৩ এবং জিমি নিশামের অপরাজিত ১৬ রানের সৌজন্যে চার উইকেটে ১৫২ রান তোলে নিউজিল্যান্ড।

সিডনির এই পিচ কিছুটা ধীরগতির থাকায় লক্ষ্যমাত্রা যে খুব কম ছিল, তা বলা যাবে না। কিন্তু কিউয়ি বোলারদের পাড়ার বোলারদের পর্যায়ে নামিয়ে আনলেন পাকিস্তানের ওপেনার। অনেক দিন ধরেই রিজওয়ান এবং বাবরের ছন্দ নিয়ে আলোচনা হচ্ছিল। ওপেনিং জুটিতে বিশ্বকাপের আগে পর্যন্ত ভালোই খেলেছেন দুজনে। কিন্তু বিশ্বকাপের শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না বাবর। রিজওয়ান তবুও দু’-একটি ম্যাচে রান করেছেন। আজ আসল ম্যাচেই জ্বলে উঠলেন দু’জনেই।

কিউয়ি বোলিং বিভাগ যে কোনও দলের কাছে আতঙ্কের। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, নিশাম, ইশ সোধি, মিচেল স্যান্টনার- বোলারের কোনও অভাব নেই। কাকে ছেড়ে কাকে বল করাবেন সেটা নিয়েই উইলিয়ামসনকে ভাবতে হয়।কিন্তু এদিন পাকিস্তানের বিপক্ষে কোনও বোলারের জারিজুরিই ধোপে টিকল না। যে-ই বাবর-রিজওয়ানদের সামনে আসছিলেন উড়ে যাচ্ছিলেন। যাতে পাওয়ার প্লে-তেই ৫৫ রান তুলে ফেলে পাকিস্তান, এই প্রতিযোগিতায় যা তাদের সর্বোচ্চ। তার পরেও দু’জনের থামার কোনও লক্ষণ দেখা যায়নি।

স্পিনার আসার পর রানের গতি অবশ্য কিছুটা কমে। তার মাঝেই অর্ধশতরান করে ফেলেন বাবর। ফাইনালে নামার আগে নিশ্চিত আত্মবিশ্বাস জোগাবে তার এই ইনিংস। তবে শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারলেন না তিনি। ১৩তম ওভারে বোল্টের বলে মারতে গিয়ে ফিরলেন মিচেলের হাতে ক্যাচ দিয়ে। ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করেছে ৫৩ রান। দলও অনেক ভাল জায়গায়। বাবরের ৪২ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার।

কিছুক্ষণ পরে অর্ধশতরান করে ফেলেন রিজওয়ানও। শেষ দিকে এসে উইকেটকিপার এই ব্যাটার ব্যক্তিগত ৫৭ রানে ফিরলেও দলকে জেতাতে সমস্যা হয়নি মোহাম্মদ হারিস ও শান মাসুদদের। এরমধ্যে মোহাম্মদ হারিস ২৬ বলে ৩০ করে আউট হলেও শান মাসুদ অপরাজিত থাকেন ৩ রানে। যার ফলে পাঁচ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ম্যাচ সেরা হন ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান।এদিকে, কাকতালীয় হলেও চরম বাস্তবতা হলো- এ নিয়ে বৈশ্বিক টুর্নামেন্টে চারবারই নিউজিল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠল পাকিস্তান।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর