সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

অঞ্জনাকে নিয়ে নতুন বছর শুরু করবেন মনির খান

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৬:০৯ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক: গানের নায়িকা অঞ্জনা নাম আসলেই প্রায় সকলের মনে পড়ে যায় এক সময়ের সারাজাগানো কন্ঠশিল্পী মনির খানের কথা। তবে  কেই এই অঞ্জনা?

আজও অঞ্জনার পরিচয় অজানা থাকলেও এখনো অঞ্জনার গান নিয়ে আসেন এক সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। চলচ্চিত্রের গানেও যার অবাধ বিচরণ ছিল। যদিও বর্তমানে তিনি গানে অনেকটাই অনিয়মিত।

তবে অঞ্জনাকে ছাড়েননি, যাকে নিয়ে গান গেয়ে তিনি এত জনপ্রিয়। তাই তো এবারও তার সুদীর্ঘ সংগীত জীবনের প্রধান চরিত্র অঞ্জনাকে নিয়ে আসছে নতুন বছরেও দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন মনির খান।

এই শিল্পী বলেন, ‘অঞ্জনাকে নিয়ে এ পর্যন্ত ৪৩ টি গান প্রকাশিত হয়েছে। আমাকে যারা ভালোবাসেন, আমার গান যারা পছন্দ করেন তারা অঞ্জনাকে নিয়ে গান শুনতে চান। তাদের চাহিদার কারণেই প্রতি বছরের শুরুতেই অঞ্জনাকে নিয়ে গান প্রকাশের পরিকল্পনা করি।

সে পরিকল্পনার অংশ হিসেবে এবারও বছরের প্রথম দিন অঞ্জনাকে নিয়ে দুটি গান প্রকাশ করছি।

মনির খানের নতুন এই গান দুটির কথা লিখেছেন দেশ বরেণ্য গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। সুরও তিনি করেছেন। অন্যদিকে সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। বর্তমানে গান দুটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে।

২০২১ সাল শুরুর দিনই মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিকে গান দুটি প্রকাশ করা হবে।

পাশাপাশি মনির খান এখন ব্যস্ত আছেন নতুন আরও ১০০ গান প্রকাশ করার মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নিয়ে। এই পরিকল্পনার আওতায় ইতোমধ্যে এমকে মিউজিক২৪ চ্যানেলে ১৬টি গান প্রকাশিত হয়েছে।

নতুন বছরের প্রতি মাসে পর্যায়ক্রমে দুই-তিনটি করে গান প্রকাশ করা হবে বলেও জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই শিল্পী।


এই বিভাগের আরো খবর