সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে সার্ভার উপহার দিল সার্ভিসিং২৪

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

প্রযুক্তি আজ শুধু যন্ত্র নয়—এটি সমাজে পরিবর্তনের শক্তি। সেই লক্ষ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসিং২৪, সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার প্রকৌশল বিভাগে (সিএসই) একটি হাই-পারফরম্যান্স সার্ভার ডোনেট করেছে। যা শিক্ষার্থীদের জন্য নতুন এক শিক্ষার পরিবেশ তৈরি করবে। এ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউএপি এর শিক্ষক, শিক্ষার্থী এবং সার্ভিসিং২৪ এর কর্মকর্তারা।
এ সংক্রান্ত আয়োজনে সার্ভিসিং২৪ এর অভিজ্ঞ টেকনিক্যাল টিম শিক্ষার্থীদের সামনে আধুনিক সার্ভার প্রযুক্তি, স্টোরেজ সল্যুশন্স ও নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি এর সমসাময়িক বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞানই নয়, বরং আইটি ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা লাভ করে।
অনুষ্ঠানে কম্পিউটার প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাহ মোর্তাজা রাশিদ আল মাসুদ বলেন, “সার্ভিসিং২৪ এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের হাতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা তুলে দিয়েছে। এই সার্ভারটি শুধু একটি প্রযুক্তি ডিভাইস নয়—এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন শেখার প্ল্যাটফর্ম, যেখানে তারা এআই বিষয়ক প্রশিক্ষণ উদ্ভাবন ও শিক্ষাগত গবেষণায় নতুন মাত্রা যোগ করতে পারবে। এই ধরনের সহযোগিতা দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।”
সহকারী অধ্যাপক ডক্টর মাহমুদ মুহাম্মদ তৌফিকুর রহমান বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার তখনই অর্থবহ হয়, যখন তা শিক্ষার উন্নয়নে কাজে লাগে। সার্ভিসিং২৪-এর এই সার্ভার ডোনেশন আমাদের শিক্ষার্থীদের নতুন শেখার সুযোগ দেবে, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা ভবিষ্যতের আইটি লিডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ বলেন, “আমরা বিশ্বাস করি, প্রযুক্তিতে বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ। শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগ তৈরি করা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। এই উদ্যোগের মাধ্যমে তারা গবেষণা, প্রশিক্ষণ এবং বাস্তবমুখী শিক্ষা আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারবে, যা তাদের ক্যারিয়ারকে আরও শক্ত ভিত্তি দেবে।”
কোম্পানিটির এই সামাজিক প্রতিশ্রুতি প্রমাণ করে—প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নই বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। এই ধরনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব ফেলবে।


এই বিভাগের আরো খবর