মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি জামালপুরের ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত ময়মনসিংহ সদরে নতুন ইউএনও আরিফুল ইসলামের যোগদান জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে দেশজুড়ে কর্মসূচি

ইন্টার পরীক্ষায় ফেল বার্সা

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ মে, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : দুই লেগ মিলিয়ে রোমাঞ্চকর ২১০ মিনিটের খেলা হলো; সঙ্গে ১৩টি গোল। তবে শেষ হাসিটা ইন্টার মিলানের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে বার্সালোনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সিমিওনে ইনজাগির দল। দুই লেগেই বার্সার অবিশ্বাস্য দুটা প্রত্যাবর্তন স্বত্তেও ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছাল নেরাজ্জুরিরা।

অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাত্তেসির জয়সূচক গোল ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার। ঠিক সেই মুহুর্তে তাদের ঘরের মাঠ সান সিরোতে আনন্দের বৃষ্টি নামতে শুরু করে, গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ইতিহাসের অন্যতম স্মরণীয় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের যে গল্পে, তার খুব ক্ষুদ্র অংশ এই মুহুর্ত। তার আগে হইয়েছে রীতিমতো একটা থ্রিলার।

বার্সা প্রথম লেগে ২-০ এবং ৩-২ ব্যবধান থেকে ফিরে এসে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগেও আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তন করে। এক পর্যায়ে মনে হচ্ছিল ২০১৫ সালের পর প্রথম ফাইনালের উঠেই গিয়েছে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিল বার্সা। বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নেয় তারা এবং ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে ম্যাচে সমতা আনে অতিথী দলটি। ম্যাচের ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় ফ্লিকের দল। মনে হচ্ছিল ২০১৬-১৭ সালের পর আরেকটি ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখে ফেলেছে বার্সা।

কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ৩–৩!

অতিরিক্ত সময়ে, ৯৯ মিনিটে ফ্রাত্তেসি ইন্টারকে আবার এগিয়ে নেন। এরপর বাকি দায়িত্ব পালন করেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ইয়ামালের দুটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন তিনি এবং শেষ পর্যন্ত ইন্টার বার্সেলোনার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ফাইনালে উঠে যায়।

তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার এখন ৩১ মে মিউনিখে পিএসজি বা আর্সেনালের বিপক্ষে ফাইনালে খেলবে, যেখানে তারা ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হারের স্মৃতি ভুলে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর