বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

উপবৃত্তির অর্থ মোবাইলে শিগগিরই পাঠানো শুরু হচ্ছে : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৫২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্প -৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫ শত টাকা (ইএফটি) প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল একাউন্টে পাঠানোর কাজ খুব-শিগগিরই শুরু হচ্ছে। টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকরা যাতে কোনরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার না হন, সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অভিভাবকদের কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়ে বলা হয়, সংশ্লিষ্ট অভিভাবকদের অবশ্যই নগদ একাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিলো) সচল ও পিন নং রিসেট করে গোপন রাখতে হবে। একাউন্ট হোল্ডার/সুবিধাভোগীকে কোন অবস্থাতেই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার না করতে বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট অভিভাবককে তাঁর নগদ একাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখার পাশপাশি নিয়মিত মেসেজ দেখা এবং উপবৃত্তির টাকা প্রাপ্তির পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করার নির্দেশ দেয়া হয়েছে।সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা একাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।
এছাড়া যে কোন সমস্যায় অভিভাবক/সুবিধাভোগীকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর