সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ঐশ্বরিয়া-আলিয়াকে ছাড়িয়ে সবার ওপরে দীপিকা!

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

শীঘ্রই মা হতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন এই নায়ক-নায়িকা।

এরই মধ্যে আরও একটি সুসংবাদ আসলো দীপিকাকে নিয়ে। এক বিশেষ রেকর্ড অর্জন করে বিশ্বমহলে নিজেকে প্রতিভাবান হিসেবে আবারও পরিচয় দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইন্টারনেট মুভি ডাটাবেজ -আইএমডিবি। সেখানে উঠে আসে শীর্ষ ১০০ জন অভিনেতা-অভিনেত্রীদের নাম। বিগত ১০ বছরে সবাইকে পেছনে ফেলে আইএমডিবির সর্বোচ্চ স্থানে দীপিকা। তবে কী নিয়ে সর্বোচ্চ স্থানে জায়গা হল দীপিকার?

আইএমডিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভিউয়ের দিক থেকে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট এমনকি শাহরুখের মত তাবড় তারকাদেরও পেছনে ফেলেছেন এই অভিনেত্রী; তাকে দেওয়া হয়েছে ‘মোস্ট ভিউড’ স্টারের খেতাব।

এই অর্জনের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমকে দীপিকা বলেছেন, আমি এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ; এখানে সারাবিশ্বের দর্শকদের অনুভূতি মিশে আছে। আইএমডিবি বিশ্বাসযোগ্যতার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। যা মানুষের আবেগ, আগ্রহ এবং পছন্দের প্রকৃত বিষয়টি তুলে আনতে পারে। এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করেছে।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুরুতে বলিউড যাত্রা খুব একটা সহজ ছিল না এই অভিনেত্রীর। মডেলিং জগৎ থেকে সিনেমায় পা দেন তিনি। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।


এই বিভাগের আরো খবর