বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

কমানো হলো লঞ্চ ভাড়া

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ জুলাই, ২০২২, ৭:০৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর মাথায় হাত পড়েছে বরিশাল-ঢাকা পথের লঞ্চ মালিকদের। লঞ্চের ভাড়াই শুধু কমেনি, কমেছে নৌযানের সংখ্যাও। পরিস্থিতি আগের জায়গায় ফিরে যাবে মনে করলেও মালিক-কর্মচারীরা বলছেন, গত এক সপ্তাহে ভাড়া কমেছে ডেকে প্রায় অর্ধেক, প্রথম শ্রেণির কেবিনে কমেছে পাঁচশ টাকা আর দ্বিতীয় শ্রেণির সোফার ভাড়া একশ থেকে দুইশ টাকা করে কমেছে গত কয়েক দিনে।

এমভি মানামী লঞ্চের কর্মচারীর বাবুল মিয়া বলেন, তাদের লঞ্চে ডেকের ভাড়া সাড়ে তিনশর জায়গায় ২০০ টাকা করা হয়েছে।
দেড় হাজার টাকার সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডবল কেবিন আড়াই হাজার থেকে কমিয়ে দুই হাজার করা হয়েছে। কারণ যাত্রী আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। টাকা একটু বেশি খরচ হলেও সবাই এখন পদ্মা সেতু দিয়ে যেতে আগ্রহী। নতুন নতুন সবাই পদ্মা সেতু দিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর কারণে যাত্রী তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।

তিনি আরও বলেন, সিঙ্গেল কেবিনের যাত্রী এখন বাসে চলে যাচ্ছে। তিন ঘণ্টায় ঢাকা যেতে পারছে। তাহলে তারা কেন পাঁচ ঘণ্টা অপেক্ষা করবে?

লঞ্চের সংখ্যাও কমেছে বলে জানান তিনি। বাবুল মিয়া বলেন, প্রতিদিন বরিশাল থেকে সাতটি লঞ্চ ছেড়ে যায় আর ঢাকা থেকে বরিশালের পথে আসে সাতটি লঞ্চ। কিন্তু গত বৃহস্পতিবার বরিশাল থেকে পাঁচটি লঞ্চ ছেড়ে গেলেও ঢাকা থেকে এসেছে চারটি। আর শুক্রবার বরিশাল থেকে ছেড়েছে চারটি লঞ্চ।

বাবুল বলেন, ঢাকা-বরিশাল যাওয়া-আসা করতে একটি লঞ্চের বিভিন্ন ফি ও তেল খরচসহ সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়। টাকা না উঠলে মালিকরা লঞ্চ চালাবে কিভাবে? আগে একটি লঞ্চের ডেকে পাঁচশ থেকে সাতশ যাত্রী আসত। সেখানে শুক্রবার এসেছে দুইশ থেকে আড়াইশ যাত্রী। ভাড়াও কমেছে। কিন্তু খরচ তো কমেনি।

তবে ঈদের সময় কেমন চিত্র দাঁড়ায় তা দেখার অপেক্ষায় আছেন বলে জানান লঞ্চের কর্মচারীরা।

বাবুল বলেন, লঞ্চে যাত্রী ফেরাতে মালিকরা ঈদের পর সভা করবেন। সেই সভায় নানা পরিকল্পনা নেয়া হবে বলে শুনেছি। তবে যাত্রী কমে যাওয়ায় হতাশ হননি মালিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহ সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, পদ্মা সেতুর কারণে যাত্রী একটু কমেছে। ব্যবসায়ীক কারণে ভাড়া একটু কমানো হয়েছে। তবে এটা কোনো সমস্যা না। প্রথম প্রথম দুই-এক মাস যাত্রী একটু কম হবে। পরে আবারও স্বাভাবিক হয় যাবে।

কারণ হিসেবে তিনি বলেন, লঞ্চে পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে শান্তিতে যাওয়া যায়। বাসে সেটা সম্ভব না। যাত্রীরা লঞ্চেই ফিরে আসবে বলে আমি আশাবাদী।

আসন্ন ঈদের তিন দিন আগে লঞ্চে বিশেষ সার্ভিস শুরু হবে বলে তিনি জানান।

রিন্টু বলেন, পদ্মা সেতুর কারণে এবার যাত্রী কম হবে। সেই বাস্তবতা ইতোমধ্যে দেখেছি। তাই ঈদে কী পরিমাণ যাত্রী হবে তা আগেভাগে অনুমান করতে পারছি না। এই ঈদে অভিজ্ঞতা অর্জন করব।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর