সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কারিনার বেবি বাম্পের ছবি প্রকাশ হতেই ভাইরাল

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান। গত ১২ আগস্ট বেবি বাম্পের খবর  প্রকাশ্যে আসে। এরই মধ্যে একাধিকবার বেবি বাম্পসহ পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। বলছিলাম বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের কথা। এবার নিজেই বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী। যা নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।

১৪ ডিসেম্বর কারিনা তার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন। কারিনার এ সেলফিতে দেখা যায়, গোলাপী রঙের ট্র্যাক প্যান্টের সঙ্গে স্পোর্টস ব্রা পরেছেন। তাতে বেবি বাম্প স্পষ্ট হয়ে ফুটে ওঠেছে। ক্যাপশনে লিখেছেন—‘সেটে আমরা দুজন।’। ছবিটি পোস্ট করার ৩ ঘণ্টার মধ্যে এতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৬ লাখের বেশি। অনেকে মন্তব্য করে শুভ কামনা জানিয়েছেন কারিনা কাপুরকে।

একটি নামি পোশাকের ব্যান্ডের ফটোশুটে অংশ নেন কারিনা কাপুর। আর এই ফটোশুটের ফাঁকে নিজেই সেলফিবন্দি হন। এই পোশাক কোম্পানির অফিশিয়াল ইনস্টাগ্রামেও কারিনার আরেকটি ছবি পোস্ট করা হয়ছে। তাতেও কারিনা ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

২০০৭ সালে অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে কারিনার সম্পর্কের শুরু। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফ-কারিনার দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’। গত ১৩ মার্চ মুক্তি পায় এটি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এরই মধ্যে কারিনা তার অংশের শুটিং শেষ করেছেন। এতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কারিনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর