সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: মাঝেমধ্যে কোষ্ঠকাঠিন্য হয় না এমন লোক নেই বললেই চলে। খাবার সম্পর্কে অসচেতনতায় যেকেউ সহজেই এমন বিড়ম্বনায় পড়তে পারেন। তাছাড়া এই সমস্যার পেছনে অন্যান্য কারণও থাকতে পারে। কখনো কোষ্ঠ ধরে গেলে তা ছুটাতে একটা সহজ কৌশল প্রয়োগ করে দেখতে পারেন। যা করতে হবে তা হলো- উভয় হাতের বৃদ্ধাঙ্গুল সংশ্লিষ্ট পার্শ্বদ্বয়কে পরস্পরের সঙ্গে ডলতে হবে।

আকুপাঙ্কচারিস্ট আনিতা তাদাভার্থি সম্প্রতি জানান, ‘দুই হাতের বৃদ্ধাঙ্গুল সংশ্লিষ্ট পার্শ্বদ্বয়কে পরস্পরের সঙ্গে সঠিকভাবে ডললে কোষ্ঠকাঠিন্য উপশম হতে পারে।’ তিনি একটি ভিডিওতে এই কৌশল দেখিয়েছেন, যেখানে হাজার হাজার লাইক পড়েছে। প্রথমে উভয় হাতকে মুষ্ঠিবদ্ধ করতে হবে। তারপর যে পাশে বৃদ্ধাঙ্গুল ও তর্জনি রয়েছে তা পরস্পরের সঙ্গে সামনে পিছনে ডলতে হবে।

দুই মিনিট ডলতে থাকুন। এরপর ডান হাতের পিঠ দিয়ে বাম হাতের পিঠকে এবং বাম হাতের পিঠ দিয়ে ডান হাতের পিঠকে ডলতে হবে। একাজে মিনিট খানেক সময় দিন। কিছুক্ষণ পর মলত্যাগের চাপ আসতে পারে। প্রয়োজনে পুরো প্রক্রিয়াটি শুরু থেকে রিপিট করতে পারেন।

তাদাভার্থি বলেন, ‘এই কৌশলে আকুপ্রেশারের মাধ্যমে বৃহদান্ত্র ও কোলন উদ্দীপ্ত হয়।’ বিভিন্ন আকুপয়েন্টে শারীরিক চাপ দেওয়াকে আকুপ্রেশার বলা হয়। শরীরের যেসব অংশে চাপ দিলে ব্যথা বা রোগের উপশম হয় তাই হলো আকুপয়েন্ট। তাদাভার্থি কোষ্ঠকাঠিন্য সারাতে যে কৌশল দেখিয়েছেন তা বমিভাব, বমি ও কিছু দীর্ঘস্থায়ী ব্যথা নিরসনেও সহায়ক হতে পারে। তবে নিশ্চিত হতে নির্ভরযোগ্য গবেষণার প্রয়োজন আছে।

তাদাভার্থির পোস্ট করা ভিডিওতে টিকটক ব্যবহারকারীরা আকুপ্রেশার কৌশলটি চেষ্টার পর নিজেদের অভিজ্ঞতা জানান।একজন টিকটকার মন্তব্য করেন, ‘অবকাশযাপন থেকে ফেরার পর আমার পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্য হয়েছিল। অতঃপর আমি এভাবে তিন মিনিট ম্যাসাজ করি। আমি অবাক হলাম যে, এর পনের মিনিট পর মলত্যাগের চাপ এসেছে। বাথরুম সারার পর পেটফাঁপাও দূর হয়ে গেছে।’

বাথরুমে বসেও হাতের কৌশলটি প্রয়োগ করা যাবে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা আছে তারা দিনে কয়েকবার এটা চর্চা করতে পারেন। আপনার ক্ষেত্রে প্রথমদিনেই কৌশলটি কাজ না করলে দুই সপ্তাহ পর্যন্ত চেষ্টা করতে দেখতে পারেন।

আপনি গর্ভবতী হলে হেগুকে সক্রিয় করার এই কৌশল চর্চা করবেন না। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বেড়ে যায়, কিন্তু এসময় এটা নিরাপদ নয়। তাদাভার্থি জানান, ‘গর্ভাবস্থায় এলআই৪ আকুপয়েন্টকে উদ্দীপ্ত করলে কোলনের সঙ্গে জরায়ুও সংকুচিত হতে পারে। গর্ভাবস্থায় জরায়ুকে সংকুচিত করে এমনকিছু এড়িয়ে যাওয়া উচিত, অন্যথায় অকালে প্রসব হতে পারে।


এই বিভাগের আরো খবর