শনিবার, ০২ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

গনোরিয়ার বিরুদ্ধে ‘বিশ্বে প্রথম’ টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ইংল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। যৌনবাহিত এই রোগটির সংক্রমণ রেকর্ড পরিমাণে বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, ২০২৩ সালে ইংল্যান্ডে গনোরিয়ার শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে যায়—যা ১৯১৮ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ। চিকিৎসকেরা সতর্ক করেছেন, এই ব্যাধির অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা ক্রমশ বাড়ছে।

যুক্তরাজ্যের এইচআইভি ও যৌনস্বাস্থ্য বিষয়ক প্রধান দাতব্য সংস্থা ‘টেরেন্স হিগিন্স ট্রাস্ট’-এর প্রধান নির্বাহী রিচার্ড অ্যাঙ্গেল এই উদ্যোগকে একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘এটি একাই গনোরিয়ার নতুন সংক্রমণের হার ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।’

রাষ্ট্রীয়ভাবে অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর প্রধান আমান্ডা ডয়েল জানান, এটি হবে বিশ্বের প্রথম নিয়মিত গনোরিয়া টিকাদান কর্মসূচি।

এনএইচএস-এর প্রাথমিক ও কমিউনিটি স্বাস্থ্যসেবা পরিচালক এটিকে যৌনস্বাস্থ্য খাতে একটি ‘বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেইনের বাড়তি হারের বিরুদ্ধে লড়াইয়েও সহায়তা করবে।

এই কর্মসূচির আওতায় ব্যবহৃত হবে ৪সিএমেনবি (৪ঈগবহই) নামের একটি বিদ্যমান টিকা, যা সাধারণত শিশুদের মেনিনজোকক্কাল-বি রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়। এটি একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মেনিনজাইটিস এবং সেপসিসের কারণ হতে পারে।

৪সিএমেনবি টিকাটি বর্তমানে শিশুদের ৮ সপ্তাহ, ১৬ সপ্তাহ ও এক বছর বয়সে দেয়া হয়।

নতুন কর্মসূচির আওতায় এটি গনোরিয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের—বিশেষত সমকামী ও উভকামী পুরুষদের, যাদের সাম্প্রতিক অতীতে একাধিক যৌনসঙ্গী ছিলেন বা যারা ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছেন তাদের দেওয়া হবে।

এনএইচএস-এর পরামর্শক মহামারিবিদ সেমা মান্ডাল বলেন, ‘যখন আমরা গনোরিয়ার অত্যন্ত উদ্বেগজনক সংক্রমণ হার, বিশেষত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী গনোরিয়া দেখছি, তখন এই টিকাদান কর্মসূচিটি একটি অত্যন্ত জরুরি হস্তক্ষেপ।’

যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার (ইউকেএইচএসএ) উপপরিচালক হিসেবে তিনি আরও জানান, ২০২৩ সালে গনোরিয়ার শনাক্ত রোগীর সংখ্যা ১৯১৮ সালের পর সর্বোচ্চ ছিল।

এই টিকাদান কার্যক্রম চলাকালে রোগীদের এমপক্স, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি), হেপাটাইটিস এ এবং বি-এর টিকাও দেওয়া হবে।

দীর্ঘ সময় ধরেই গনোরিয়া এবং সিফিলিসকে ভিক্টোরিয়ান যুগের রোগ হিসেবে বিবেচনা করা হতো, যা আধুনিক চিকিৎসাব্যবস্থা ও রোগ নির্ণয়ের মাধ্যমে প্রায় নির্মূল হয়েছিল।

তবে গনোরিয়ার মতো সিফিলিস সংক্রমণের হারও আবার বাড়তে শুরু করেছে। ২০২৩ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা ছিল ৯,৫১৩—যা আগের বছরের তুলনায় নয় শতাংশের বেশি এবং ১৯৪৮ সালের পর সর্বোচ্চ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর