সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

গ্রাহকের তথ্য জালিয়াতি: গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:১৮ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি ডেস্ক: গ্রাহকের তথ্য জালিয়াতি হওয়ার অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী/২০১০) এর ৬৮/৭৪/৭৬ ধারায় মামলাটি দায়ের করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আযম। হাতিরঝিল থানার মামলা নম্বর ২৪।

মামলায় গ্রামীণফোনকে এক নম্বর আসামি করা হয়েছে । এছাড়া গ্রামীণফোনকর্মী রুবেল মাহমুদ অনিককে দ্বিতীয় এবং তৃতীয় আসামী করা হয়েছে পারভীন আক্তার নূপুরকে।

প্রতারণার অভিযোগে নূপুর ও অনিককে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। অনিক টাকার বিনিময়ে গ্রামীণফোনের সার্ভার থেকে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয় তথ্য বের করে নূপুরকে দিতেন।

পুলিশ বলছে, গ্রামীণফোন কাস্টমার সার্ভিস সেন্টারে কর্মরত রুবেল মাহমুদ অনিক গ্রাহকদের সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত গোপনীয় তথ্য টাকার বিনিময়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং চক্রকে দিয়েছে।

যা দিয়ে  চক্রটি অনেক মানুষকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতার এ দায় গ্রামীণফোনেরও।

এ বিষয়ে গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, ‘গ্রামীণফোন কঠোর ডেটা প্রটেকশন নীতিমাল ও ব্যবস্থা মেনে চলে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে, একজন জিপি ফ্র্যাঞ্চাইজ কর্মী (জিপিসিএফ) কথিত জালিয়াতি কর্মকান্ডের সাথে সংযুক্ত থাকার কারণে পুলিশ তদন্ত করছে। এই বিষয়ে গ্রামীণফোন সকল আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে।’


এই বিভাগের আরো খবর