সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, করোনায় আক্রান্ত ৩

অনলাইন ডেস্ক :
সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:২৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে এক যুবকের মৃত্যু এবং নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনা ভাইরাসে নতুন ৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো ডেঙ্গু ও করোনার হালনাগাদ তথ্য সম্বলিত পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের ডেঙ্গু প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু জ¦রে মৃত্যুবরণকারী যুবক মো. রাকিব (২৬) নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা। ৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থেকে গতকাল তার মৃত্যু ঘটে। এ নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৬৩ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ল্যাবরেটরিতে ৩৬ জন ও বেসরকারি পরীক্ষাগারে ২৭ জনের ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছে ১২৫ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৩ রোগি চিকিৎসাশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চট্টগ্রামে করোনা সংক্রমণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, করোনা পরীক্ষার জন্য ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন পজিটিভ পাওয়া যায়। এরা ৩ জনই শহরের বাসিন্দা। সংক্রমণের হার ২ দশমিক ২২ শতাংশ। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৪০৬ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭১ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবেরেটরিতে ৩৬ নমুনা পরীক্ষায় ২ এবং এপিক হেলথ কেয়ারে ৯ নমুনায় একজন আক্রান্ত ধরা পড়ে। এছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব শেভরনে ৪, ইম্পেরিয়াল হাসপাতালে ৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪, মেডিকেল সেন্টার হাসপাতালে ১১, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ১৭, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৩ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষা করা হয়। নয় ল্যাবে পরীক্ষিত ৯০ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
এদিন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ল্যাব এইড এবং এন্টিজেন টেস্টে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর