মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়নে ৯৬ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফটিকছড়িতে এসিল্যান্ড হিসেবে যোগ দিচ্ছেন আল আমীন হোসেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যের প্রতিবাদ ড্যাবের

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রসঙ্গে চিকিৎসকদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আসিফ নজরুলকে মন্তব্য পুনর্বিবেচনা ও জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

ড্যাব নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকুচিত করতে পারে।’ তারা আরও জানান, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতাল পর্যন্ত নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গুসহ নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে কখনো পিছপা হননি।

ড্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকরা স্বেচ্ছাসেবামূলকভাবে জনতার পাশে দাঁড়িয়েছিলেন। চাকরি হারানো ঝুঁকি, পুলিশি হয়রানি ও নানা চাপ সত্ত্বেও চিকিৎসকরা আহতদের চিকিৎসা প্রদান করে মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। অথচ গণঅভ্যুত্থানে চিকিৎসকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও সরকারের একজন উপদেষ্টা তাদের অপমান করেছেন, যা এক বিরাট অন্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে তা তথ্যনির্ভর ও সম্মানজনক হতে হবে। পুরো চিকিৎসক সমাজকে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমান করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের মেধাবী তরুণদের চিকিৎসা পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তারা আরও বলেন, আমরা আসিফ নজরুলকে আহ্বান জানাচ্ছি– মন্তব্য পুনর্বিবেচনা করুন এবং জনস্বার্থে একটি ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করুন। ড্যাব চিকিৎসাসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে চিকিৎসক সমাজের মর্যাদা, তাদের আত্মত্যাগ ও পেশাগত দায়বদ্ধতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ড্যাব নেতারা।


এই বিভাগের আরো খবর