সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী

মাহফুজ জাহিদ 
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই ধরে রাখতে হবে। বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তা মূলত আমাদের স্বার্থপরতার কারণে। তোমরা (শিক্ষার্থীরা) তোমাদের বাবা-মাকে দূষণের বিষয়ে সচেতন করবে এবং ধরবে, তাহলে পরিবেশ রক্ষা করা অনেক সহজ হবে। আমাদের সকলকে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সোমবার (২২ জুন) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা শিল্পকলা একাডেমিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, জেলা প্রশাসক রায়হান কবির ও সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান প্রমুখ।

চমৎকার এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা আমাদের দেশের প্রাণ। আগামীতে তারাই এই দেশ পরিচালনা করবে। একেক জন একেকটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। সবাইকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, তবে সবাইকে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি বিদেশে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে দেখেছি পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদাহরণ এসেছে। তারা প্রতিনিয়ত নিয়মানুবর্তিতা প্র্যাক্টিস করেছে বলেই আজ এই পর্যায়ে এসেছে। আমরাও এখন সেই প্র্যাক্টিস শুরু করেছি।

তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হলে যেকোনো ভালো অভ্যাস টেকসই করা অনেক সহজ হয়। তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে জেনেছিলেন, একটি কোম্পানি তাদের বিজ্ঞাপনে শিশুদের টার্গেট করে প্রায় ৯০ শতাংশ সফলতা পেয়েছিল। আমি আমার নির্বাচনী এলাকাতেও বলেছি, কোনো স্কুল যেন অপরিচ্ছন্ন না থাকে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশটা আমাদের সকলের, তাই আমাদেরই এই দেশ গঠন করতে হবে। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। তবে আমরা আমাদের নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করব। বর্তমানে আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো মোবাইল আসক্তি। আমি সন্তানদের অনুরোধ করব, মোবাইল ও মাদক আসক্তি থেকে দূরে থাকতে। আমরা চাই আমাদের সন্তানেরা এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার দিকে আরও বেশি মনোযোগী হোক।


এই বিভাগের আরো খবর