হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং মুসলমানদের জন্য গুরত্বপূর্ণ এবাদত। শারিরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।
এই মর্যাদাপূর্ণ এবাদত কিভাবে পালন করা হয় তার নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে ,গত শনিবার রাজধানীর ঢাকায় একটি হোটেলে মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেড” হজ ও ওমরা কুরআন সুন্নার আলোকে সঠিক প্রস্তুতি ও পালন” বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মদ ইমাম হোসেন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, আল্লামা আলিম ইবনে কাওছার মাদানী, এমফিল, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়। মোঃ আব্দুল মোমেন, ইমাম ও খতিব, শাহিন মসজিদ, সৈনিক কলোনি, ঢাকা ক্যান্টনমেন্ট ও ধর্মীয় পরামর্শদানকারী কর্মকতা, বাংলাদেশ বিমান বাহিনী। শামছুল আরেফিন খান সাদী, প্রতিষ্ঠাতা পরিচালক ও মুতাওয়াল্লি জামিয়া হয়রত বেলাল রাঃ, খতিব ও সভাপতি শ্যামলি জামে মসজিদ ও মাদ্রাসা, ঢাকা এবং আর এম শিবলী মেহেদি, সিওও স্পেস সফট লিঃ ও প্যারেন্টিং অ্যাক্টিভিষ্ট।
অনুষ্ঠান শুরুতে মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব একে এম সামসুল হুদা উপাস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠা লগ্ন থেকে ধর্মীয় কাজে নিবেদিত । ইসলাম ধর্মের পাঁচটি রোকনের মধ্যে হজ্জ ও ওমরা বিশুধ ভাবে পালনে বছর ব্যাপি বিনামূল্যে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করে থাকে। মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেড নিজস্ব একটি মাদ্রাসা পরিচালনা করে আসছে ।ব্যবস্থাপনা পরিচালকের স্বাগত বক্তব্যের পর দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদগণ ইমান আকিদা, নামাজ রোজা, ইসলামি বিধানমতে জীবন যাপন, কুরআন সুন্নার উপর জ্ঞান অর্জন সহ হজ্জ ও ওমরা পালনের ফায়দা ও এর গুরুত্বের উপর বিশদ ভাবে আলোচনা করেন।
আলোচনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ও প্রতিষ্ঠিত ব্যক্তি বর্গের মধ্যে ইঞ্জিনিয়ার এ এম এম খায়রুল বাশার, উপদেষ্টা বিএসটিকিউএম। সৈয়দ মাসুদ হাসান, ব্যবস্থাপনা পরিচালিক সি .এম. ডি, শেখ মোহাম্মদ ইলিয়াস ,পরিচালক, ইন্টার সফট এপালেরস লিমিটেড সহ দুইশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।