রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে থানা পুলিশ। পরে জব্দ করা জাল শাহজাদপুর থানা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল শনিবার (২১শে জুন) সকালে থানা চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক মন্তাজ উদ্দিন সহ থানার পুলিশ সদস্যরা।

গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মন্তাজ উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল বগুড়া- নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দা নামক স্থান থেকে ১৬ বস্তা অবৈধ চায়না দোয়ার জাল সহ একটি পিকআপ আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির চালকের কাছ থেকে জানা যায় এই চায়না দোয়ার জাল পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা থেকে বগুড়া যাচ্ছিল।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, আটকৃতর ১৬টি বস্তার ভেতরে ৯৩ পিস অবৈধ চায়না দোয়ার জাল ছিল। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত পিকআপের চালক ও সহকারীকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এছাড়াও পিকআপের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেটা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন, এগুলো উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ চায়না দোয়ার জাল। বগুড়ায় নিয়ে যাওয়ার সময় পুলিশ জালগুলো আটক করে, আমার উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার জনগণকে সচেতন হতে হবে, এগুলো দেখা মাত্রই আমাদের জানানোর অনুরোধ রইলো।

 


এই বিভাগের আরো খবর