রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট

সাদ্দাম হোসেন, শ্রীপুর (গাজীপুর)
রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

হালকা বৃষ্টি। রাত বাড়ছে। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যানবাহনের সারি শুধু দীর্ঘই হচ্ছিল।

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় দুটি কভার্ড ভ্যানের সংঘর্ষের পর প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে পড়ে ছিল দুর্ঘটনাকবলিত যান। এতে বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

রোববার (২১ জুন) রাত আটটার দিকে এমসি বাজারের উত্তর পাশে একটি ইউ-টার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি বড় কভার্ড ভ্যান ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ছোট কভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটির একাংশ বড় কভার্ড ভ্যানের নিচে ঢুকে পড়ে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যান চলাচল ধীর হয়ে যায়। পরে একপর্যায়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভোগান্তিকর হয়ে ওঠে।

এমসি বাজার এলাকার সুফিয়া কটন মিলের কর্মী মনির হোসেন বলেন, এই ইউ-টার্নে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। রাত আটটার দিকে দুর্ঘটনার পর থেকে গাড়ি দুটি সড়কেই পড়ে ছিল। রাত পৌনে ১০টা পর্যন্ত সেগুলো সরানো হয়নি। এতে যানজট ক্রমেই বাড়ছিল। চালক বা হেলপারদেরও ঘটনাস্থলে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইউ-টার্ন এলাকায় ভারী যানবাহনের চলাচল এবং দ্রুতগতির কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তাঁরা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণের কাজ চলছিল। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ ইউ-টার্নগুলোতে পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের।


এই বিভাগের আরো খবর